• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রেখে অপ্রয়োজনীয় খাতে খরচ পরিহার করা এবং সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রেখে অপ্রয়োজনীয় খাতে খরচ পরিহার করা এবং সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের চলমান পরিস্থিতিতে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের অর্থ ব্যয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (২০ এপ্রিল) আগারগাঁও কপি রাইট ভবনে হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের পৃথক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর নজরুল ইসলাম, ইউজিসি, হিট, আইসিএসইটিইপি, এডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর মামুন আহমেদ বলেন, ইউজিসি’র প্রকল্পসমূহের প্রতিটি স্তরে বাহুল্য খরচ কমাতে হবে। জাতীয় স্বার্থে জ্বালানী ও পরিবহন খাতে মিতব্যয়ী হতে হবে। প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করা দরকার বলে তিনি জানান। তিনি হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের ডিপিপি সংশোধনের সময় অপ্রয়োজনীয় খাত খুঁজে বের করে তা পরিহার করার নির্দেশ দেন। উচ্চ শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের বিষয়সমূহ ডিপিপিতে যুক্ত করা এবং কৃচ্ছতাসাধনের মাধ্যমে রক্ষিত অর্থ শীক্ষার্থীদের কল্যানে খরচ করার জন্য তিনি পরামর্শ দেন।

এছাড়া, হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের উপ-গবেষণা প্রকল্পসমূহ মূল্যায়ন ও মনিটরিং এর জন্য দক্ষ ও নীতিবান শিক্ষক ও গবেষকদের নিয়ে ‘প্রকল্প মূল্যায়নে টিম’ গঠন এবং ভার্চুয়াল প্লাটফর্মে গবেষকদের সাক্ষাৎকার গ্রহণের পরামর্শ পরামর্শ দেন।

এসময় তিনি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এই প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দেন।

এছাড়া, আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পসমূহ অর্থপূর্ণভাবে শেষ করার জন্য দৃড় অঙ্গিকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরে হিট প্রকল্প গ্রহণ করা হয়। পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

অপরদিকে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিক্ষার মানোন্নয়নে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে আইসিএসইটিইপি গ্রহণ করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930