• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকান্ডের ঘটনায় ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে রঙিলা মিয়া হত্যাকান্ডের ঘটনায় ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৪/৭/২০২৫ খ্রিঃ তারিখ ১১.৪৫ ঘটিকায় ভিকটিম নিখোঁজের পর হতে ১৯/৭/২০২৫ইং তারিখ বেলা ১২.৫০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় ভিকটিমকে আসামীরা পরস্পর যোগসাজসে খুন করে লাশ গুম করার উদ্দেশ্যে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ১০নং সুবিদপুর সুনারু মাঠের দক্ষিণে সোনাডুবা বিলে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভিকটিমের আত্মীয়-স্বজন খোঁজ পেয়ে লাশের দাফন সমপন্ন করেন। উক্ত ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৭.০৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার বাহুবল থানার মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মামলা নং-১৮ তাং-২১/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে এজাহার নামীয় ০২নং পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী- ১। খেলন মিয়া (৩৫), পিতা- মৃত জনাব আলী সাং- নোয়াপাথারিয়া, থানা- বানিয়াচং জেলা-হবিগঞ্জ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031