• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বাধীনতাপূর্ব ছাত্রআন্দোলনের অগ্নিকন্যাখ্যাত কিংবদন্তি, প্রবীন জননেতা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে জাসদের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
স্বাধীনতাপূর্ব ছাত্রআন্দোলনের অগ্নিকন্যাখ্যাত কিংবদন্তি, প্রবীন জননেতা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে জাসদের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক শোকবার্তায় ১৯৬৫ সালে ছাত্র ইউনয়নের সভাপতি, স্বাধীনতাপূর্ব ছাত্রআন্দোলনে অগ্নিকন্যাখ্যাত কিংবদন্তি, ন্যাপ নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সামরিক-বেসামরিক স্বৈরাচারী দুঃশাসন বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতাসহ সকল ধরণের প্রতিক্রিয়াশীলতা বিরোধী প্রগতিশীল আন্দোলনের নেতা, পরবর্তীতে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য-কৃষি মন্ত্রী-সংসদ উপনেতা হিসাবে দায়িত্বপালনকারী বাংলাদেশের প্রবীন জননেতা বেগম মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজন-সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। জাসদের শোকবার্তায় বলা হয়, দেশ, জাতি, জনগণের প্রতি বেগম মতিয়া চৌধুরীর নিঃস্বার্থ ভালবাসা এবং  অবদানের জন্য বেগম মতিয়া চৌধুরী অবিস্মরণীয় হয়ে থাকবেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031