• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বপ্ন থেকে সাফল্যে: মো. জাবেদ আলীর হাত ধরে BDCricTime

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৩, ২০২৫
স্বপ্ন থেকে সাফল্যে: মো. জাবেদ আলীর হাত ধরে BDCricTime


রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে বিলাসবহুল কোনো বাড়ির সুবিশাল ড্রয়িংরুম—বাংলাদেশ ক্রিকেট দলের খেলা চলাকালে যেন থমকে যায় সময়টাই। আর ক্রিকেটের পাঁড় ভক্ত যারা, সেই ক্রিকেটপ্রেমীদের আস্থার জায়গা হয়ে উঠেছে BDCricTime—যেখানে ক্রিকেটের খবরাখবর, ভিডিও, লাইভ স্কোরসহ ক্রিকেট সম্পর্কিত সবকিছু এক ক্লিকে হাজির হচ্ছে পাঠক-দর্শকের সামনে। দ্রুততম সময়ে পাঠকের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এই স্পোর্টস মিডিয়া আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত। মো. জাবেদ আলী, যিনি ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করেছেন, কখনো ভাবেননি তার শুরু করা প্রতিষ্ঠানটি সবচেয়ে বড় ক্রিকেট গণমাধ্যমে রূপ নেবে। এই অর্জনের পেছনে রয়েছে নিরলস পরিশ্রম এবং তার নিবেদিতপ্রাণ দলের সম্মিলিত প্রচেষ্টা। ২০১১ সালে BDCricTeam নামে যাত্রা শুরু হয়, অনুপ্রেরণা ছিল Cricinfo ও Cricbuzz-এর মতো আন্তর্জাতিক সাইটগুলো। তখন দেশে অনলাইন মিডিয়ার প্রচলন ছিল না বললেই চলে। সেই চ্যালেঞ্জ নিয়েই অনলাইনে ক্রিকেটের সংবাদ প্রচারের সাহসিক সিদ্ধান্ত নেন জাবেদ। ধীরে ধীরে BDCricTime জনপ্রিয়তা পেতে শুরু করে—বিশেষ করে ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা চোখে পড়ার মতো। পরবর্তীতে প্ল্যাটফর্মটি কাঠামোগত অগ্রগতি এবং কনটেন্টের বৈচিত্রের মাধ্যমে নতুন মাত্রা যোগ করে। অনেকের মোবাইলে এখন আর Cricbuzz বা Cricinfo নয়, BDCricTime অ্যাপ ইন্সটল করা আছে—যেখানে পাওয়া যায় খেলার সময়সূচি, স্কোরকার্ড, রেজাল্ট, এক্সক্লুসিভ নিউজ—সবকিছু, দিনরাত ২৪ ঘণ্টা। বর্তমানে BDCricTime-এ ৩৫ জন কর্মরত রয়েছেন, যদিও শুরুর দিকে কর্মীসংখ্যা ছিল হাতেগোনা। একদম সূচনালগ্ন থেকে কাজ করছেন, এমনও আছেন অনেকে। বিডিক্রিকটাইমে কাজ করতে আগ্রহী এমন চাকরিপ্রার্থীদের বায়োডাটা জমা পড়ছে প্রতিনিয়তই। আন্তর্জাতিক, ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট—যেখানেই খেলা হোক না কেন, BDCricTime-এর প্রতিনিধি সেখানে থাকবেনই। তাদের অফিস সুবিধার পাশাপাশি রয়েছে রিমোট ওয়ার্কিং পলিসি, যা কোভিডের আগেই চালু করা হয়েছিল। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি বৈপ্লবিক ভূমিকা রেখেছে বললেও ভুল হবে না। BDCricTime ক্রিকেটে নতুন এক মাত্রা যোগ করেছে। দ্রুততম সময়ে নির্ভুল সংবাদ প্রকাশ, ভিডিও কনটেন্টের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরা এবং চোখ জুড়ানো গ্রাফিক্সে সোশ্যাল মিডিয়ায় নিউজ পরিবেশন—সব মিলিয়ে এটি ক্রিকেটপ্রেমীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এখন আর বিদেশি ক্রিকেট ওয়েবসাইটের উপর নির্ভর করতে হচ্ছে না—বল টু বল আপডেট মিলছে বাংলাদেশের BDCricTime-এর ওয়েবসাইট ও অ্যাপে। সম্প্রতি BDCricTime এর ইউটিউবে ১০ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে ৯০ লক্ষ ফলোয়ার ছাড়িয়েছে। BDCricTime বুলেটিন নামে একটি শাখা আকর্ষণীয়ভাবে খবর তুলে ধরছে দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে। অন্যদিকে, ক্রিকেটের বাইরের খবরাখবর সরবরাহে BDSportsTime নামে একটি সহপ্রতিষ্ঠান চালু করা হয়েছে, যা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। তবে শুধু খেলাধুলাই নয়—BDCricTime সামাজিক দায়বদ্ধতার কাজেও সক্রিয় রয়েছে। শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, হুইলচেয়ার ক্রিকেট দলের পৃষ্ঠপোষকতা—এসব এই প্রতিষ্ঠানের মানবিকতার উদাহরণ। ২০১৯ সালে দেশের প্রযুক্তি খাতে বিপ্লব ঘটানো এই প্রতিষ্ঠান পেয়েছে BASIS National ICT Award (Media & Entertainment Category)।
প্রতিষ্ঠাতা ও সিইও মো. জাবেদ আলী বলেন,
“প্রায় এক দশক ধরে আমরা ক্রিকেট নিয়ে কাজ করছি—বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটকে ঘিরে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আমরা ঘরোয়া ও গ্রামীণ ক্রিকেটেও কাজ করছি। আল্লাহর রহমতে, আমাদের টিমের পরিশ্রম আর পাঠক-দর্শকের ভালোবাসায় আমরা আজ এ পর্যন্ত এসেছি। এখন আমরা BDSportsTime-এর মাধ্যমে অন্যান্য খেলায়ও অবদান রাখতে চাই। ইনশাআল্লাহ, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করে যাব।”
BDCricTime-এর কর্মকর্তাদের মতে, প্রতিষ্ঠানটি খুবই কর্মীবান্ধব। তারা হাসিমুখে সাংবাদিকতার কঠিন পেশা সামলালেও, নেপথ্যে রয়েছে অনেক চ্যালেঞ্জ। তবুও তারা প্রতিদিন প্রমাণ করছেন—শুধুমাত্র খেলাধুলাভিত্তিক সাংবাদিকতার মাধ্যমেও একটি প্রতিষ্ঠান বা প্লাটফর্মকে কতটা উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। আর সেই পথেই এখন এগিয়ে যাচ্ছে BDCricTime ও BDSportsTime।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031