• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্বচ্ছতা এবং টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল প্রতিষ্ঠানটি

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫
স্বচ্ছতা এবং টেকসই ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল প্রতিষ্ঠানটি

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক ও প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল বাটা বাংলাদেশ

এ বছরের দ্বিতীয় প্রান্তিক ও প্রথমার্ধের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বাটা বাংলাদেশ। প্রতিষ্ঠানটি চলমান পরিবর্তনশীল পরিস্থিতিতে স্বচ্ছতা, দায়িত্বশীল উপায়ে ব্যবসা পরিচালনা ও দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব তৈরিতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

২০২৫ সালের প্রথমার্ধে বাটা বাংলাদেশ একদিকে যেমন বাণিজ্যিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে, একইসাথে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জেরও মুখোমুখি হয়। বছরের শুরুতেই, প্রথম প্রান্তিকে, ঈদ মৌসুমের কারণে ইতিবাচকভাবে এ বছর শুরু করে বাটা বাংলাদেশ। এ সময় প্রতিষ্ঠানটি সুপরিকল্পিত বিপণন কার্যক্রম পরিচালনা করে এবং বাজারে নতুন পণ্য নিয়ে আসে। এক্ষেত্রে, ক্রেতাদের ইতিবাচক সাড়া এবং ব্যয় নিয়ন্ত্রণের কারণে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জনে সক্ষম হয়।

তবে, দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিত কিছু ঘটনার কারণে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় বাধা তৈরি হয়। দেশের কয়েকটি আউটলেটে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং এর প্রভাব গিয়ে পড়ে আর্থিক ফলাফলেও। তবে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সত্ত্বেও অংশীজনদের সাথে সুসম্পর্কের কারণে বাটা বাংলাদেশ টেকসই কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। এ সময়েও বাটা ব্যবসায়িক পুনরুদ্ধার ও ক্রেতা সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে।

এ বিষয়ে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দেবব্রত মুখার্জি বলেন, “ঈদুল আজহার সময় ক্রেতাদের কাছ থেকে আমরা যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। দেশজুড়ে ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সাথে আমাদের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও আস্থাই এর প্রমাণ।”

সামনের দিনগুলোতে প্রতিষ্ঠানটি ক্রেতাদের অভিজ্ঞতা, উদ্ভাবন ও দায়িত্বশীল প্রবৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। আধুনিক ও বৈচিত্র্যময় জুতার ডিজাইন বাজারে আনার পাশাপাশি মান ও বহু বছরের অর্জিত আস্থা ধরে রাখার ব্যাপারে অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে বাটা বাংলাদেশ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930