• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সোনারগাঁ হোটেলে চলছে তিন মাসব্যাপী পুলসাইড লাইভ বিবিকিউ বুফে ডিনার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৪
সোনারগাঁ হোটেলে চলছে তিন মাসব্যাপী পুলসাইড লাইভ বিবিকিউ বুফে ডিনার

দেশের প্রাচীন পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে অন্যতম প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা বিভিন্ন বয়সের খাবার প্রেমীদের জন্য এর সুইমিং পুল প্রাঙ্গণে উঁচুমানের লাইভ বিবিকিউ বুফে ডিনারের আয়োজন করছে। বিগত এক যুগের ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে এবারো আনন্দদায়ক এই খাদ্য যাত্রা ডিসেম্বর ২০২৩ এ শুরু হয়ে এখনো চলছে। থাকবে ফেব্রুয়ারি মাস ২০২৪ পর্যন্ত। প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে এই বিশেষ ব্যুফে ডিনার শুরু হয়, যা চলে রাত সাড়ে এগারো টা অব্দি।

শহরের স্কাইলাইনের অপূর্ব দৃশ্যে ঘেরা হোটেল সোনারগাঁয়ের পুল ক্যাফেতে অতিথিরা লাইভ বারবিকিউ করা তাজা মাছ ও মাংসের অসাধারণ স্বাদ নিতে পারবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার পুল সাইডে এক অনন্য অভিজ্ঞতার জন্য রাতের খাবারের সময় জুড়ে উক্ত কয়েকদিন লাইভ মিউজিক সেশন থাকে। জিভে জল আনা সব আইটেমের মধ্যে থাকছেঃ বিভিন্ন ধরনের কাবাব, বিফ স্টেক, ল্যাম্ব চপস, বিফ রিবস, গ্রিলড প্রন, গ্রিলড পমফ্রেট, হাঁস ভুনা এবং আরও অনেক কিছু। এসব তৈরি হয় কেবল অর্ডার দেওয়া হলেই। টাটকা ঘি দিয়ে তৈরি জিলাপি এবং বিভিন্ন রকমের শীতকালীন পিঠা যেমনঃ চিতই সহ শত শত খাবার মেন্যু ও ডেজার্ট নিঃসন্দেহে রাজার মতো অনুভব এনে দেবে নিশ্চিতভাবেই। আর রাজকীয় পরিবেশ এবং ছবি তোলার মনোমুগ্ধকর সুযোগের কথা তো বলাই বাহুল্য।
একটি কিনলে একটি ফ্রি অফার নির্বাচিত কিছু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে রয়েছে। পুলসাইড লাইভ বিবিকিউ বুফের মূল্য জনপ্রতি ৫৯৫০ টাকা। বিস্তারিত জানার জন্য বা বুকিং দেওয়ার জন্য হোটেলে যোগাযোগ করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930