• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন মাদক পাচারকারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন মাদক পাচারকারী আটক

মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর রাত ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।