• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সেনা কর্মকর্তা শহীদ লেফটেন্যান্ট তানজিমের নামে স্কুল-কলেজের নামকরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
সেনা কর্মকর্তা শহীদ লেফটেন্যান্ট তানজিমের নামে স্কুল-কলেজের নামকরণ

নাম পরিবর্তন করে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের নামকরণ করা হয়েছে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিমের নামে। রবিবার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।’

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ লেফটেন্যান্ট তানজিমের বীরত্বগাথা ও সাহসিকতার ইতিহাস সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ লেফটেন্যান্ট তানজিমের সাহসিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ করতে উৎসাহিত হবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031