• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে–আসিফ নজরুল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে–আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। তিনি জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। আমরা এ লক্ষ্যে অনেক দূর কাজ করেছি। কিছু বিষয়ে এখনো কিছু মতভিন্নতা আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে অধ্যাদেশটা উপদেষ্টা পরিষদে পেশ করা হবে। উপদেষ্টা পরিষদ যদি মনে করে তাহলে এটা পাস করা হবে। আমায় ধারণা এই অন্তর্বর্তী সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে।

আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম সরকারি দলের লোকেরা অন্যান্য রাজনৈতিক দলের লোকজনকে হুমকি দিতো। আয় এখন উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দলে আছেন, তাদেরও বলে রাখি, একই ধরণের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশ্যে বললে, সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।

জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে কি না এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, উনারা কী করবেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সাথে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাতে আমি বিশ্বাস করি, উনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে জুলাই সনদে স্বাক্ষর করবেন।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপার বদ্ধপরিকর। এটা নিয়ে কোনরকম দ্বিতীয় চিন্তা, আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930