• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সীতাকুণ্ডে বিভিন্ন মামলার আসামি এবং ডাকাত সর্দার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫
সীতাকুণ্ডে বিভিন্ন মামলার আসামি এবং ডাকাত সর্দার গ্রেপ্তার

মো:রমিজ আলী,সীতাকুণ্ড,চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে আত্মগোপনে থাকা ডাকাত দলের সর্দার নিজাম উদ্দিন ওরফে নিজাম ডাকাতকে (৪৩)-কে গ্রেফতার করেছে র‍্যাব -০৭।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) র‍্যাব ০৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন প্রকাশ নিজাম ডাকাত সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকার শফিউল আলমের ছেলে। তার নামে মাদক, অস্ত্র, ডাকাতি ও চিন্তায় এবং হত্যাচেষ্টাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ওসি(অফিসার ইনচার্জ) মুজিবুর রহমান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930