• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করেছে র‌্যাব-৯

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
সিলেটের ওসমানীনগর থেকে বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক করেছে র‌্যাব-৯

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৬:১৫ ঘটিকায় মৌলভীবাজার জেলার সদর থানাধীন শেরপুর হাইওয়ে এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার পূর্বপট্রি এলাকার একটি গোডাউনে আমদানী নিষিদ্ধ পাতার বিড়ি রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল আনুমানিক ১৬:৫০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে সুব্রতকর নামক এক ব্যাক্তিকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে কোন সন্তোসজনক জবাব দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেখানো মতে গোডাউন ঘরে তল্লাশী করে ৮,০৭,৫০০ শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ পাতার বিড়িসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- সুব্রত কর(৫৬), পিতা- মৃত সত্যেন্দ্র কর, গ্রাম- ইলাশপুর, থানা- ওসমানীনগর, জেলা- সিলেট।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031