• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে বাসার মূল্যবান মালামাল সহ চোরাই কাজে ব্যবহৃত পিকাআপ গাড়ী আটক এবং ০৩ জন আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫
সিএমপি’র বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে বাসার মূল্যবান মালামাল সহ চোরাই কাজে ব্যবহৃত পিকাআপ গাড়ী আটক এবং ০৩ জন আসামী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার এসআই (নিরস্ত্র)/আব্দুল ওয়াহেদ লিটন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ৩০/০৮/২৫ইং তারিখ ভোর ০৬.৩০ঘটিকার সময় বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকাস্থ এফ ব্লক ৬নং রোড হোল্ডিং নং-৯২ এর ৩য় তলার মহিন উদ্দিন চৌধুরী এর বাসা হইতে চুরি করে পালানোর সময় পিকআপ গাড়ি ভর্তি মালামাল সহ আসামী ১। মোঃ জমির(২৮), পিতা-মোঃ হারুন, মাতা-মোছাঃ কাজল বেগম, সাং-পাতাইল্লাকান্দি, জনি সওদাগরের বাড়ী, থানা-হোমনা, জেলা-কুমিল্লা বর্তমানে-কল্পলোক আবাসিক, ৬নং গলি, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ২। আলী হায়দার(২৭), পিতা-মৃত আব্দুল আলীম, মাতা-খালেদা বেগম, সাং-কাঞ্চনা, (আমিনুল ইসলাম মাষ্টার বাড়ী), থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম বর্তমানে-শাপলা গেইট, মা ভবন, ২য়তলা, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ আলী(২৪), পিতা-মোঃ আলমগীর, মাতা-ফারজানা খাতুন, সাং-চরমুলাদি, গুরা মিয়ার বাড়ী, থানা-লালমোহান, জেলা-ভোলা বর্তমানে-জানু মিয়ার কলোনী, খালপাড়, আবাসিক উত্তর পাশ, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-২৫ তাং-৩০/০৮/২০২৫, ধারা-৪৫৭/৩৮১/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয় ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930