• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও মতবিনিময়ে।- পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৪
সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও মতবিনিময়ে।- পলক

ঈদ মোবারক আজ এই ঐতিহ্যবাহী মহিষমারী ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আসুন আমরা সকলে মহান আল্লাহ্‌পাকের দরবারে শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে ৩০টি রোজা সুন্দরভাবে আদায়ের পর আজ ঈদের নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে খুশীর বার্তা নিয়ে এসেছে। আমাদের পবিত্র ধর্ম ইসলাম শান্তি এবং সাম্যের বার্তা নিয়ে পূর্ণাঙ্গ জীবনযাপনের নির্দেশনা দিয়েছে।

একজন মুসলমান হিসেবে আমাদের যেসকল কাজগুলো পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে করণীয়, আমরা সেগুলোকে অনুসরণ করবো এবং যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে, আমরা সেগুলো থেকে বিরত থাকবো। রমজান মাসে মহান আল্লাহ্‌তায়ালা আমাদেরকে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন নাযিল করেছেন। পুরো রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে শিক্ষা অর্জন করেছি, মহান আল্লাহ্‌পাক আমাদেরকে যেনো বাকি এগারো মাসেও এই শিক্ষা পালন করার তৌফিক দান করেন। ঈদের আনন্দ ধনী-দরিদ্র সকলে মিলে আমরা নিজেদের মাঝে ভাগাভাগি করে নেবো।

আমরা আমাদের সিংড়ার জন্য ৪০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি এবং নাটোরের উন্নয়নের জন্য প্রায় ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছি। কিছুদিনের মধ্যে এটি অনুমোদন হলে আমাদের সিংড়ার কোনো রাস্তার উন্নয়ন ইনশাআল্লাহ্‌ বাকী থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার বিশাল জায়গা তিনি তাবলীগ জামায়াতের জন্য দান করেছিলেন, কাকরাইলে তাবলীগ জামায়াতের জন্য মসজিদের ব্যবস্থা করে দিয়েছিলেন ইসলামের প্রচারের জন্য। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সিংড়াসহ সারা বাংলাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন। মহান আল্লাহ্‌পাক যেনো এই ভালো কাজের উছিলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন। আপনারা বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য দোয়া করবেন এবং তাঁর দুই কন্যার জন্য দোয়া করবেন।

আমি আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে টানা চারবার ভোট ভালোবাসা সমর্থন দিয়ে এই এলাকার ৫ লক্ষ মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তিন তিনবার তাঁর মন্ত্রিসভায় স্থান করে দিয়ে আমাদের চলনবিলবাসীকে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। আপনারা দোয়া করবেন যেনো মহান আল্লাহ্‌পাক আমার অসমাপ্ত কাজগুলো সুসমাপ্ত করার তৌফিক দান করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930