• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং ১ ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা এবং ১ ট্রাক এবং ৭৪৬ কেজি পলিথিন জব্দ


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী আজ সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার কামরাঙ্গিচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট এক লক্ষ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১টি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930