• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সায়মা ওয়াজেদ পুতুলের কারণে অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে: নাছিম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৪
সায়মা ওয়াজেদ পুতুলের কারণে অটিজম নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। আমাদের অনেক ভ্যালুয়েবল সন্তান রয়েছে। শুধুমাত্র জ্ঞানের অভাবে, জানার অভাবের কারণে এদেরকে আমরা যথাযথ মর্যাদা ও সমর্থন দিতে পারি না। আমাদের তাদের পাশে দাঁড়িয়ে সম্মানের জায়গায় নিয়ে মূল্যায়ন করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ এবং বিশ্বে এই অটিজম বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে সাড়া জাগিয়েছেন। দেশের পিছিয়ে পড়া অংশকে তিনি মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তার কারণে মানুষের সচেতনতার জায়গা অনেক বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর উদ্যোগে কেআইবি কনভেনশন হলে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বাতিঘর হল দেশরত্ন শেখ হাসিনা। আজকে তার সরকারকে বিভিন্নভাবে বিব্রত ও বাধাগ্রস্ত করছে বিএনপি-জামাত।এরা দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার জন্য সব ধরনের চেষ্টা করে। এগোষ্ঠী রাজনৈতিক সংগঠনের নামে অরাজনৈতিক তৎপরতা চালাচ্ছে। এদের অরাজনৈতিক কর্মকান্ডের কারণে সারা দেশের মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। দেশের গণতন্ত্রকে অতীতে যেভাবে এরা ধ্বংস করেছে বর্তমানেও গণতন্ত্র ও সম্ভাবনাকে ধ্বংস করার জন্য অশুভ শক্তিকে ডেকে এনে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের অন্যতম নামকরা বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে ও নিষিদ্ধের নামে প্রকারান্তরে সারা বাংলাদেশে এর ধারাবাহিকতা সৃষ্টি করার পায়তারা করছিল বিএনপি-জামাত, জঙ্গিগোষ্ঠী। এরা ধর্মান্ধ ও অশুভ শক্তি। এরা সব সময় সাম্প্রদায়িক সংগঠনগুলোর পক্ষে কাজ করে। সাম্প্রদায়িকতার প্রমাণ থাকার পরও বিএনপি নেতারা সেই গোষ্ঠীগুলোর পক্ষে সমর্থন দেয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে যত গুলো আন্দোলন হয়েছে সেগুলোতে ছাত্র সমাজের ব্যাপক ভূমিকা ছিল। আজকে তাদের গৌরব গাথাকে নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে।

নাছিম বলেন, বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এরা আমাদের দেশের সবথেকে শক্তিশালী অংশ। এদের শক্তিকে গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ করে বাংলাদেশের রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। এরাই আগামী দিনে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের মানুষ শত প্রতিকূলতাকে মোকাবেলা করে আজকে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল প্রতিকূলতাকে মোকাবেলা করতে সক্ষম। এটি পৃথিবীতে নজিরবিহীন। মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য অসাধারণ নেতৃত্বের কারণে আমাদের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতি আজকে ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ইনস্টিটিউশন বাংলাদেশ-এর মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম (প্রিন্স) এর সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কৃষক লীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ নজরুল ইসলাম এমপি সহ কৃষিবিদ ইনস্টিটিউশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটন-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতঃপর দুপুরে আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান উপ কমিটি কর্তৃক রমনা কালীমন্দিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার দিলীপ রায়, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031