• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪
সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়’

আজ সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

সকালে সাভারের হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকায় এই অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। দিন ব্যাপী অভিযানে ৩ শতাধিক বাসা-বাড়ির ৫ শতাধিক গ্যাস বার্নার এর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় প্রায় এক কিলোমিটার অবৈধ লাইনসহ প্রায় ২০০ মিটার পাইপ অপসারণ করা হয়েছে।

গ্যাস বিল বকেয়ার জন্য পাঁচ (০৫) টি, অনুমোদন অতিরিক্ত চুলা ব্যবহার করায় ১০ টি এবং অবৈধ সংযোগ থাকায় ১১টি সহ মোট ২৬ টি আবাসিক সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ফাইজা ওয়াশ কারখানাকে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ করায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

জেলা প্রশাসন, ঢাকা ও উপজেলা প্রশাসনকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930