• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। অনূর্ধ্ব-২০ নারী দলর এই অর্জনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930