• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫
সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের মূলধন বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাইয়েদ আবদুল হাই মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’-এর মূলধন বৃদ্ধি করা হয়েছে। মূলধন বৃদ্ধির লক্ষ্যে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী দাতা পরিবারের পক্ষে ১ লাখ ৪৫ হাজার টাকার একটি চেক আজ ০৩ আগস্ট ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর কাছে হস্তান্তর করেন। এই অনুদানের মাধ্যমে ট্রাস্ট ফান্ডের মূলধন ৩ লাখ টাকায় উন্নীত হলো।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, দর্শন বিভাগের অধ্যাপক মো. নূরুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ০২ জন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930