• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাংবাদিক পরিচয় দিয়ে আবাসিক হোটেলে চাঁদাবাজির ঘটনায় কথিত সাংবাদিক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৫
সাংবাদিক পরিচয় দিয়ে আবাসিক হোটেলে চাঁদাবাজির ঘটনায় কথিত সাংবাদিক গ্রেফতার

ঘটনার বিবরনঃ গত ০৫/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাড়ইপাড়া পপুলার গেস্ট হাউজ নামীয় আবাসিক হোটেলে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার সহ তার সঙ্গীয় অজ্ঞাতনামা বিবাদীরা বেআইনী জনতায় আবদ্ধ হয়ে উক্ত আবাসিক হোটেলে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করে ও আসামীরা বেআইনীভাবে হোটেল কক্ষ তল্লাশী সহ চাঁদার টাকা প্রদান না করলে হোটেল ব্যবসা বন্ধ করে দিবে মর্মে হুমকি প্রদান করে ।
উক্ত ঘটনায় বাদী হোটেল স্টাফ জাকির হুসেন এর এজাহারের প্রেক্ষিতে চান্দগাঁও থানার মামলা নং-২০, তাং-১৬/০৬/২০২৫খ্রি; ধারা-১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। ইং ১৬/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ১০:০০ ঘটিকায় চান্দগাঁও থানার একটি আভিযানিক দল কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূল আসামী কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে গ্রেফতার করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930