• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৫
শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জনাব মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১:৩০ ঘটিকায় সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই পূর্ববর্তী মাসের অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার মহোদয় সেপ্টেম্বর২০২৫ খ্রিঃ মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য জেলা পুলিশের ০৮ জন বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করেন।

সভায় শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার জাহিদ; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাহাঙ্গীর আলম খান; শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র)/মোঃ আবু সাঈদ; শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার এএসআই (নিরস্ত্র)/মোঃ শফিকুল ইসলাম; শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন সার্জেন্ট/এ এইচ এম সাইফুল ইসলাম ও মোবাইল উদ্ধারকারী অফিসার নির্বাচিত হন এএসআই (নিরস্ত্র)/মোঃ উমর ফারুক।

এছাড়াও সভায় বিশেষ পুরস্কারের ভূষিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জুবায়দুল আলম ও শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র)/মানিক চন্দ্র দে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার; সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31