• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেরপুর জেলার নালিতাবাড়িতে সংখ্যালঘু হিন্দু পরিবারের বাসায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
শেরপুর জেলার নালিতাবাড়িতে সংখ্যালঘু হিন্দু পরিবারের বাসায় এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৫ আগস্ট) বিকাল থেকে কয়েকদিন ধরে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পৌর শহরে এই ঘটনা ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার সরকার পতনের পর পরই স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের লোকেরা নালিতাবাড়ি পৌর শহরে অবস্থিত গোপাল সরকারের বাসায় লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। গোপাল সরকার স্থানীয় উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। তার ভাই অরুণ সরকার একজন ব্যবসায়ী। তারা এখন জীবন বাঁচাতে আত্মগোপনে রয়েছেন।

এছাড়াও, নালিতাবাড়ি উপজেলার স্বনামধ্য ফুটবলার হাবলু দত্ত, শ্যামলদত্তের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে। এই হিন্দু পরিবারটি এখন কোথায় আছে – তা স্থানীয়রা কেউ বলতে পারেনি।

এই দুইটি হিন্দু পরিবার ছাড়াও বেশ কয়েকটি হিন্দু বাড়ি এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা।

এছাড়াও তারা নালিতাবাড়ি পৌরসভা অফিসসহ বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর করে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930