শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শনে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)’র বার্ষিক অনুষ্ঠান ‘সুইমিং গালা’ অনুষ্ঠিত হয়েছে।নিজেদের মধ্যে একাত্মবোধ জাগ্রত করা ও সাঁতারের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুলের কর্মীদের অংশগ্রহণে ২২ মে এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা স্ট্রোকস, ফ্রিস্টাইল, মিক্সড রিলে-সহ সাঁতারের ভিন্ন ভিন্ন কৌশলে তাদের পারদর্শিতা প্রদর্শন করেন। এছাড়া শিক্ষক ও অভিভাবকরা র্যাফট রেস ও রিলে সুইমে অংশগ্রহণ করেন।