শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে একটি নৈতিকতার বিশেষ ক্লাস
শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে একটি নৈতিকতার বিশেষ ক্লাস
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
প্রত্যেক সন্তানের জীবন ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ তার পিতা মাতা।তাঁরা আমাদের জীবন গড়তে সবচেয়ে বেশি অবদান রাখেন। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত পাঠের অংশ হিসেবে আজ ২৭/০৭/২০২৫ তারিখ রোজ রবিবার, শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘মাতা পিতার প্রতি দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে একটি “নৈতিকতার বিশেষ ক্লাস”। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ক্লাস পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সামসুল হক ফরায়জী। আমাদের শিক্ষার্থীরা তাদের জীবনে পিতা-মাতার অবদান অনুধাবন করবে এবং তাঁদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকবে – এমনটাই আমাদের প্রত্যাশা।