• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নটর ডেম কলেজের মানব মানচিত্র

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৩
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নটর ডেম কলেজের মানব মানচিত্র

আজ ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ‌্যা ৫:১৫ মিনিটে শহিদ বুদ্ধিজীবী দিবস এবং অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছে নটর ডেম কলেজ, ঢাকা।

১৮ হাজার বর্গফুটের বাংলাদেশ মানচিত্র তৈরি‌তে অংশগ্রহণ করেছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি-সহ কলেজের শিক্ষকবৃন্দ ও সহস্রাধিক ছাত্র । সবাই মোমবা‌তি হা‌তে স্মরণ ক‌রে‌ছে জা‌তির সূর্যসন্তান‌ শ‌হিদ বু‌দ্ধিজীবী‌দের, যা‌ঁদের আত্মত‌্যা‌গে আমরা পে‌য়ে‌ছি স্বাধীন-সার্বভৌম বাংলা‌দেশ। মোমবা‌তি যা‌ঁদের হা‌তে, সেই শিক্ষার্থীরা এ‌কেকজন আ‌লোব‌র্তিকা হ‌য়ে পথ দেখা‌বে, গ‌ড়ে তুল‌বে অসাম্প্রদা‌য়িক বাংলা‌দেশ‌, এমনই প্রতীকী তাৎপর্যও র‌য়ে‌ছে এ আ‌য়োজ‌নের।

এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে উপস্থিত সবাই আ‌য়োজক ক‌মি‌টিকে আন্ত‌রিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031