• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫
লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

খুলনার সোনাডাঙ্গায় লাজ ফার্মা থেকে ভেজাল ও নকল ওষুধ কিনে প্রতারিত হয়েছিলেন মো. সাইফুল্লাহ আল রাব্বি। ওই অভিযোগের ভিত্তিতে খুলনার রয়্যাল মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করেন। সেই জরিমানার ২৫ শতাংশ টাকা তুলে দেওয়া হল অভিযোগকারীকে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাব্বির হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেন।

জাতীয় ভোক্তা অধিকার দপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, এ বছরের মে মাসে মো. সাইফুল্লাহ আল বাব্বি নামে একজন ভোক্তা তার মায়ের জন্য চুলকানি নিরাময়ের জন্য একটি লোশন ক্রয় করেন। যেটি ফিলিপাইনের তৈরি বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আসলে পণ্যটি ঝিনাইদহের একটি ভুয়া প্রতিষ্ঠানের তৈরি। সন্দেহ হলে তিনি বিষয়টি ওই মাসের ৩১ তারিখে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ জানায়।

এ অভিযোগের ভিত্তিতে কার্যালয়ে ৩টি শুনানি হয়েছে। শুনানি শেষে ১৮ আগস্ট খুলনা রয়্যাল মোডে লাজ ফার্মায় অভিযান চালায় ভোক্তা অধিকার। ওষুধসহ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো. তানভীর আহমেদ পলাশকে নকল ও ভোজাল ওষুধসহ ভোক্তা অধিকারের কর্মকর্তারা ধরে ফেলে। পরবর্তীতে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষে ঘটনার সত্যতা স্বীকার করলে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধরা ৪১, ৪৪ ও ৫০ অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। 

বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৭৬(৪) ধারা অনুযায়ী ২৫ শতাংশ হিসেবে অভিযোগকারীর হাতে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং বাকি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। 

ভোক্তা অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930