• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রায়ের সাত (০৭) বছর পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মুকুল হোসেন (৪৮)’কে রাজধানীর কাফরুল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৫
রায়ের সাত (০৭) বছর পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মুকুল হোসেন (৪৮)’কে রাজধানীর কাফরুল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালত কর্তৃক রায়ের প্রায় ০৭ বছর পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মুকুল হোসেন (৪৮), পিতা- সজীম উদ্দিন, সাং-বারকোনা, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ দিনাজপুর’কে ডিএমপি ঢাকার কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুর দেশি আহার নামক রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ১৬/১০/২০২৫ তারিখ ১৬০০ ঘটিকায় গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা জেলার পল্লবী থানায় ১১/১২/২০১৮ খ্রিঃ একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-১৪(১০)১২। উক্ত মামলার প্রেক্ষিতে ধারা-২০১৮ এর ২২(গ) অনুযায়ী জিআর নং-৭২৮(১২) মোতাবেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভুষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।