• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজ-বাড়ী কুইজিন: ঢাকার মালিবাগে অত্যাধুনিক দৃষ্টিনন্দন কনভেনশন সেন্টার ও রেস্টুরেন্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪
রাজ-বাড়ী কুইজিন: ঢাকার মালিবাগে অত্যাধুনিক দৃষ্টিনন্দন কনভেনশন সেন্টার ও রেস্টুরেন্ট

খাইরুল ইসলাম (তাজ)

এমন একটি কনভেনশন সেন্টার কল্পনা করা যাক, যেখানে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত গোছালো পরিবেশ, ছিমছাম-পরিপাটি বসার আধুনিক আসন এবং চোখ ধাঁধানো ফুলেল সজ্জা। সর্বোপরী, খাবার থাকবে সুলভ মূল্যে এবং মান থাকবে সঠিক।

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মালিবাগের হোসাফ টাওয়ারের পঞ্চম তলায় ঠিক এমন একটি মূর্ত প্রতীক রেসটুরেন্টের অভ্যুদয় ঘটেছে। নাম: রাজ-বাড়ী কুইজিন কনভেনশন সেন্টার। যেখানে নজরকাড়া একটি রেস্টুরেন্ট অপশনও রয়েছে৷ পুষ্পধরা প্রপার্টিজ লিমিটেডের অঙ্গ সংগঠন হিসেবে রেস্টুরেন্ট কাম কনভেনশন সেন্টারটি ২০২৩ সালে শুভ সূচনা করার মাত্র ১ বছরের মধ্যেই বেশ সুনাম কুড়িয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল পরিসরের কনভেনশন সেন্টারে প্রায় ৪০০ জনের বসার আসন রয়েছে। বিয়ে, জন্মদিন, সেমিনার, মিটিং, সভা, প্রশিক্ষণ সহ যে কোন অনুষ্ঠান অনায়াসে আয়োজন করা যাচ্ছে এখানে৷ রয়েছে নিজস্ব সাউন্ড সিস্টেম, মঞ্চ, আলোকসজ্জা ও ডেকোরেশন ব্যবস্থা। বিশেষ কিডস জোন সবার নজর কাড়ে। মনোমুগ্ধকর পরিবেশে বসে থাই, চায়নিজ, ইন্ডিয়ান, বাংলা ও এরাবিয়ান খাবার সাশ্রয়ের সাথে উপভোগ করা যায়।

পুষ্পধরা প্রোপারটিস এর প্রকিউরমেন্ট ডিরেক্টর হাসিবুল হক মামুন রাজ-বাড়ী কুইজিন এর এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর, রাজ-বাড়ী কুইজিন এর সিইও হিসেবে আছেন তরুণ উদীয়মান, চৌকস ব্যবসায়ী মো: খাইরুল ইসলাম। তিনি জানান- “এই কনভেনশন সেন্টারটি বিশেষ ভাবে অনন্য কয়েকটি কারণে। এক, নিজস্ব পার্কিং ব্যবস্থা (আন্ডারগ্রাউন্ডে ৬০+ গাড়ি রাখা যায়) এবং দুই, সেন্টারের বুকিং খরচ ঢাকার অন্যান্য সেন্টার থেকে তুলনামূলক ২৫% কম। খাবারের উপকরণ টাটকা সতেজ বিধায় খাদ্য সুস্বাদু এবং মানে উন্নত। দক্ষ শেফরা পরিচ্ছন্নতা বজায় রেখে অথেনটিক ঘরানার খাবার পরিবেশন করে থাকে। সেবা ও মানের সাথে আপোষ না করার ফলশ্রুতিতে পার্টি সেন্টার ও রেস্টুরেন্ট থেকে আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি আমরা।”

রেস্টুরেন্টের জিভে জল আনা বিশেষ কিছু খাবার হল- বাটার নান, কাবাব, স্যুপ, চাওমিন, চাইনিজ প্লাটার, ক্যাশিওনাট সালাদ এবং দেশীয় ঐতিহ্যের বাংলা খাবার। খেজুরের গুড়ের চা অসাধারণ হয়, সাথে দুধ কফি কিন্তু চমৎকার। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা অবধি খোলা থাকে রাজ-বাড়ী কুইজিন। স্টাফদের হাস্যমুখ আতিথেয়তা গ্রহণ করতে চলে আসুন উক্ত কনভেনশন সেন্টার ও রেস্টুরেন্টে। বিস্তারিত জানা যাবে ফেসবুক পেজেhttps://www.facebook.com/rajbaricuisine/

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930