আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর তাঁতীবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয় বাজুসের সহসভাপতি মোঃ রিপনুল হাসানকে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুসের সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে বাজুসের সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।