• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মঞ্জু হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোঃ হাসান আলী টুমন কে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৬, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে মঞ্জু হত্যা মামলার পলাতক প্রধান আসামি মোঃ হাসান আলী টুমন কে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২

নাটোর জেলার লালপুর থানার আলোচিত মঞ্জু হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ হাসান আলী টুমন (৪২)’কে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। নাটোর জেলার লালপুর থানার আলোচিত মঞ্জু হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ হাসান আলী টুমন (৪২)’কে অদ্য ১৫/০৬/২০২৫ ইং তারিখ রাতে রাজধানীর মোহাম্মপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০২।

৩। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মঞ্জু লালপুর থানাধীন গোপালপুর সুগার মিলে চাকুরি করে আসছিলেন। ঘটনার সময় রাতে ভিকটিম লালপুর থানাধীন গোপালপুর রেলষ্টেশনের একটি কনফেকশনারী দোকানের সামনে বসা অবস্থায় পূর্ব শত্রæতার জের ধরে এজাহারনামীয় প্রধান আসামি মোঃ হাসান আলী টুমন ও তার সহযোগীরা পিস্তল দিয়ে ভিকটিমের মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই বাদী হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা ( মামলা নং- ০৫/১৭২ তারিখ ০১/০৫/২০২৪ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৫/০৬/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ওয়েস্ট ধানমন্ডি এলাকা হতে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্র, মারামারি ও হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930