• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর মিরপুরে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শাড়ী ও লুঙ্গি বিতরণ।।

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫
রাজধানীর মিরপুরে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের শাড়ী ও লুঙ্গি বিতরণ।।


ঢাকা জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের শাহআলীতে সহস্রাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি।

এসময় যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ বলেন,বিএনপি জনগণের দল। জনগণের পাশে থেকে কাজ করাই বিএনপির লক্ষ্য।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছে।

স্হানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031