• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর বিভিন্ন মাদক স্পটে র‍্যাব-৩ এর অভিযান পরিচালনা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫
রাজধানীর বিভিন্ন মাদক স্পটে র‍্যাব-৩ এর অভিযান পরিচালনা

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে সংবাদে প্রকাশিত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ আগস্ট ২০২৫ তারিখ র‍্যাব-০৩ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর সমন্বয়ে অবৈধ মাধকের বিরুদ্ধে পৃথক আভিযানিক দল রাজধানীর সবুজবাগ, মুগদা, পল্টন, শাহজাহানপুর, হাতিরঝিল ও খিলগাঁও থানাধীন পূর্ব গোড়ান, তাল তলা, মগবাজার রেল লাইন, ওয়াহাব কলোনী, সবুজবাগ, সুখনগর খেলার মাঠ, সুখনগর ব্রীজ সংলগ্ন, মুগদা, আইসিডিআর গেইট, কমলাপুর রেল লাইনের দুই পাশ, মালিবাগ ১৭ নং গলি, ভান্ডারি গলি এবং গুলিস্তান পার্ক এলাকায় ১৮০০ হতে ২৩০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে এবং এই অভিযান মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।