• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর তুরাগ থানাধীন এলাকা হতে দস্যুতা মামলার মূলহোতা সোলাইমান গ্রেফতার করেছে র‍্যাব-০৩, সিপিসি-১

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫
রাজধানীর তুরাগ থানাধীন এলাকা হতে দস্যুতা মামলার মূলহোতা সোলাইমান গ্রেফতার করেছে র‍্যাব-০৩, সিপিসি-১

কুমিল্লার দাউদকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে ৩৫,০০০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা দস্যুতা মামলার মূলহোতা সোলাইমান (২৭)’কে রাজধানীর তুরাগ থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-০৩, সিপিসি-১

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গত ২২ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীর তুরাগ থানাধীন দলিপাড়া এলাকা হতে কুমিল্লার দাউদকান্দিতে ডিবি পুলিশ পরিচয়ে তোফায়েল আহম্মেদ (৫৫) এর নিকট হতে ৩৫,০০০০০/- (পঁয়ত্রিশ লক্ষ) টাকা দস্যুতা মামলার মূলহোতা সোলাইমান (২৭), পিতাঃ কালাম ব্যাপারী, সাং সাহেব রামপুর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনুমান সন্ধ্যা ১৮১৬ ঘটিকার সময় ভিকটিম তোফায়েল আহম্মেদ (৫৫), পিতাঃ মৃত মাজেজুল ইসলাম, সাং-সাওরাতলী, থানাঃ কুমিল্লা সদর দক্ষিণ, জেলাঃ কুমিল্লা এর গাড়ী ও জমি বিক্রয় এর নগদ ৩৫,০০০০০/-(পঁয়ত্রিশ লক্ষ) টাকা নিয়ে নিজ বাড়িতে গমনের উদ্দেশ্যে রাজধানী ঢাকার টিকাটুলী হতে এশিয়া এয়ারকন বাসে উঠেন। উক্ত বাস কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন শহীদনগর বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯৬৩৮৮) বাসের সামনে গিয়ে গতিরোধ করে ২/৩ জন ডিবি পুলিশের কটি, হ্যান্ডকাপ এবং লাঠি নিয়ে দ্রুত বাসে ওঠে এবং ভিকটিমের হাতে হ্যান্ড কাপ পরিয়ে দেয়। ভিকটিমকে টেনে হিঁচড়ে বাস থেকে নামায়। এক পর্যায়ে ভিকটিমের হাতে লাগানো হ্যান্ডকাপ খুলে যায়। তারা ৩৫ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ও ১টি মোবাইল ফোন (মূল্য-১৭০০০/- টাকা) ছিনিয়ে নিয়ে সকলে মাইক্রোবাসসহ দ্রুত ঢাকার দিকে চলে যায়। উক্ত ঘটনায় দাউদকান্দি থানায় মামলা নং ০৫ তারিখ ০৪/০৯/২০২৫ ধারা ১৭০/৩৯৪ পেনাল কোড রুজু হয়। গত ২৭/০৭/২০২৫ তারিখ র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল উক্ত মামলার দুষ্কৃতিকারী মোঃ ইমরান @ ইমরান হোসেন শাওন (২৯) কে রাজধানীর বাড্ডা থানাধীন এলাকা হতে গ্রেফতার করে দাউদকান্দি থানায় হস্তান্তর করেন।

৪। পূর্বে র‍্যাব-৩ কর্তৃক গ্রেফতারকৃত মোঃ ইমরান @ ইমরান হোসেন শাওন (২৯) এর বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত অভিযুক্ত সোলাইমান (২৭)’কে র‍্যাব-৩ এর একটি অভিযানিক দল ২২ আগস্ট ২০২৫ তারিখ রাজধানীর তুরাগ থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযুক্ত সোলায়মান উক্ত মাইক্রোবাসটির চালক ছিলেন। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

৫। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।