• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর তাঁতিবাজারে দুর্গাপূজার মন্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৪
রাজধানীর তাঁতিবাজারে দুর্গাপূজার মন্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা

পুরনো ঢাকার তাঁতীবাজার এলাকায় একটি পূজামণ্ডপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোমাটি বিস্ফোরণ ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাঁতীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো মন্ডপজুড়ে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ৮ টার দিকে তাঁতীবাজার পূজা কমিটির মন্ডপের পিছনে তিনজন ছিনতাইকারী এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টাকালে ৪ জনকে ছুরিকাঘাত করে। পরবর্তীতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় মন্ডপে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

তৎক্ষনাৎ পূজা মন্ডপের উপস্থিতিতের সহযোগিতায় তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে যায় পুলিশ।

ছিনতাইকারীদের পরিচয়ঃ ক) আকাশ (২৩) পিতা: মৃত জিন্নাহ, ইউসুফপুর, কোতোয়ালি গাইবান্ধা। খ) মোঃ হৃদয় (২৩) পিতা: মৃত কাশেম লাউকাটী, পটুয়াখালী সদর, পটুয়াখালী। গ) মোঃ জীবন (১৯) পিতা: মোঃ আব্দুস সালাম, রাজাপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। ৪। আহত চার জনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা চলমান।

আহতদের পরিচয়ঃ ক) ঝন্টু (৪৫) খ)মোঃ সাগর (৩৮) গ) মোঃ খোকন (৩৫) ঘ) বৃত্ত (২৬)। পেট্রোল বোমাটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930