• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর কেআইভীতে আন্তর্জাতিক সেফডে ২০২৫ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
রাজধানীর কেআইভীতে আন্তর্জাতিক সেফডে ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (BCF) এর উদ্যোগে জাঁকজমক ভাবে ২০ অক্টোবর ২০২৫, সোমবার, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট, খামারবাড়ি, ঢাকাতে  অনুষ্ঠিত হলো “আন্তর্জাতিক শেফ দিবস ২০২৫” এর বর্ণাঢ্য উদযাপন।

এ বছরের প্রতিপাদ্য বিষয়—“Food Explorers ” এই প্রতিপাদ্যের মাধ্যমে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন দেশের রন্ধনশিল্পকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে এবং খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট শেফ ও সম্মানিত অতিথিবৃন্দ, যার মধ্যে উল্লেখযোগ্য হল দেশ-বিদেশের শেফদের সম্মাননা,ক্রেস্ট প্রদান ও সাটিফিকেট এর মাধ্যমে তাদের প্রতিভাকে মূল্যায়ন করা হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.নাজনীন কাউসার চৌধুরী সচিব এবং নির্বাহি চেয়ারম্যান এন এস ডি এ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন চৌধুরী ব্যবস্হাপনা পরিচালক এস এম ই ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিউদ্দিন হেলাল, পরিচালক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

অন্যান্যের মধ্যে আর ও উপস্থিত ছিলেন মাস্টার শেফ নাজিম খান চিফ এডভাইজার বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন,শেফ সাহিদ শাহিন প্রেসিডেন্ট বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন।  এছাড়া ও দেশের সম্মানিত  অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করেছেন  দেশের ৮০০ জনেরও বেশি শেফ ও কুলিনারি পেশাজীবী, এবং ছাত্র -ছাত্রী।

সারাদিন এর অনুষ্ঠানের মধ্যে ছিল ১)লাইভ কুকিং ডেমোনস্ট্রেশন,২)তরুণ শেফদের কুলিনারি প্রতিযোগিতা,৩)কৃতী শেফদের সম্মাননা প্রদান,

৪) খাদ্য নিরাপত্তা, টেকসই খাদ্য ব্যবস্থা ও উদ্ভাবন নিয়ে প্যানেল আলোচনা,৫)সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি।

বাংলাদেশে রন্ধনশিল্পের সবচেয়ে বড় এই শেফ দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব বহন করে।

বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশনের সভাপতি সাহিদ শাহিন বলেন,“এই আয়োজনের মাধ্যমে আমরা বাংলাদেশের কুলিনারি প্রতিভা, উদ্ভাবন এবং টেকসই খাদ্য ব্যবস্থার গুরুত্বকে দেশের বাইরে আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে চাই।”