• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর কদমতলী থানাধীন এলাকা হতে র‍্যাব-৩ এর হাতে হত্যা মামলার আসামি লালু গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫
রাজধানীর কদমতলী থানাধীন এলাকা হতে  র‍্যাব-৩ এর হাতে হত্যা মামলার আসামি লালু গ্রেফতার

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভূক্ত ২নং আসামি মোঃ সাজেদুল হক @ লালু (৪১)’কে রাজধানীর কদমতলী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ রাজধানীর কদমতলী আদর্শবাগ, মাতুয়াইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বহুল আলোচিত মোঃ জহিরুল ইসলাম জয় (২৭)’কে কুপিয়ে হত্যা মামলার এজাহারভূক্ত ২নং আসামি মোঃ সাজেদুল হক @ লালু (৪১), পিতাঃ মৃত মনির হোসেন, সাং-হোগলাকান্দি, থানাঃ গজারিয়া, জেলাঃ মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২০০০ ঘটিকায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামী মোঃ সাজেদুল হক @ লালু (৪১) ও তার সহযোগীরা মিলে ভিকটিম মোঃ জহিরুল ইসলাম জয় (২৭), পিতাঃ মৃত জামাল সরকার, সাং-হোগলাকান্দি, থানাঃ গজারিয়া, জেলাঃ মুন্সিগঞ্জ’কে দৌদ্দকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় রাতেই ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় গজারিয়া থানায় গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ ০১টি হত্যা মামলা রুজু হয়। বিষয়টি সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা র‍্যাব-৩ এর নজরে আসে। পরবর্তীতে র‍্যাব-৩ এর গোয়েন্দা টিম কর্তৃক ছায়া তদন্ত শুরু করে এবং ধৃত আসামি মোঃ সাজেদুল হক @ লালু (৪১)’কে রাজধানীর কদমতলী থানাধীন আদর্শবাগ, মাতুয়াইল এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, ধৃত আসামির বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তার নামে একটি গ্রেফতারী ওয়ারেন্টও রয়েছে।

ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930