যুব বিশ্বকাপ-২০২৫ এ চ্যালেঞ্জার্স ট্রফি বিজয়ী যুব হকি দল ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-২০২৫ এ ব্রোঞ্জ পদক বিজয়ী নারী হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা
যুব বিশ্বকাপ-২০২৫ এ চ্যালেঞ্জার্স ট্রফি বিজয়ী যুব হকি দল ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-২০২৫ এ ব্রোঞ্জ পদক বিজয়ী নারী হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ অবস্থিত শাহীন দ্বীপে যুব বিশ্বকাপ-২০২৫ এ চ্যালেঞ্জার্স ট্রফি বিজয়ী যুব হকি দল ও অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ-২০২৫ এ ব্রোঞ্জ পদক বিজয়ী নারী হকি দলকে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী হকি দলের সদস্যবৃন্দকে উষ্ণ সংবর্ধনা জানান এবং পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, হকি ফেডারেশনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।