• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যশোরের ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন পানি সম্পদ এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
যশোরের ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন পানি সম্পদ এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


যশোর, ১০ নভেম্বর, রবিবার, ২০২৪ঃ
যশোরের ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়ে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখানকার আমডাঙ্গা খালের প্রবাহ বাড়াতে হবে। ভবদহ এলাকার হরি নদী, ভৈরব নদ ও মুক্তেশ্বরী নদীর ড্রেজিং করে প্রবাহ বাড়াতে হবে। বেশীর ভাগ মানুষ বলছে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) হচ্ছে সমাধান। উচ্চ আদালতের নির্দেশনা সত্বেও এখনো টিআরএম এত বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ায় এখন এবিষয় গুলো আরও জটিল হয়ে গেছে। যশোর ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শনে এসে উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ (রবিবার) এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আজ ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার আমডাঙ্গা খাল এলাকা , সুন্দলী ধামের মোড় ও কলেজ এলাকা, কপালিয়া ব্রীজ ও ২১ ভেন্ট রেগুলেটর পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষজনের কথা শোনেন ও ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
উপদেষ্টা আরও বলেন, আপনাদের এখানে কিস্তির টাকা আদায় যাতে এখন জোর দেয়া না হয় বা এখন স্থগিত রাখা হয় বা বিলম্বিত রাখা হয়, পরে আস্তে আস্তে আদায় করা হয় এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সে ব্যবস্থা তিনি নেবেন।
জলাবদ্ধতার শিকার মানুষজনের ঘরে খাবার নেই, তাদের অভাবের কথা মুখ ফুটে বলতেও পারছেন না, একথা উল্লেখ করে উপদেষ্টা বলেন যদিও ত্রান তাদের প্রথম চাহিদা নয় কিন্তু তারা সরকারের কাছে সহযোগিতা চান।তিনি বলেন, ত্রান মন্ত্রণালয়ের সাথে কথা বলে এসেছি।এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে উপদেষ্টা রিজওয়ানা হাসান জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন। এখানকার মানুষের অবর্ণনীয় কষ্টের কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, আপনাদের যে কষ্ট তা আমি ঢাকায় গিয়ে সর্বোচ্চ মহলে পাঠিয়ে দেব। উপদেষ্টা বলেন আমরা এখানে কর্মপরিকল্পনা নিয়ে এসেছি।
তিনি বলেন রাতারাতি তো আর পানি সরানো যাবেনা, তবে যতো দ্রুত সম্ভব ভবদহ বিল এবং তৎসংলগ্ন এলাকার পানি দ্রুত সরানো হবে। উপদেষ্টা বলেন আমি
আপ্রাণ চেস্টা করবো এখানকার পানি সরানোর জন্য।

তিনি বলেন, প্রয়োজনে আমি আরেকবার আসবো।
আমাকে বলা হয়েছে ১০ টা খননযন্ত্র পাঠানো হয়েছে, আমি নিজে এসে তা দেখে গেলাম। এসময় ভবদহ এলাকার হরি নদীতে চলমান খনন কাজ মনিটরিং করতে উপদেষ্টা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন
উপদেষ্টা বলেন, আপনারা যে গতিতে চান কাজটা হয়তো সে গতিতে হচ্ছেনা, কাজের মধ্যে গতি সঞ্চার করার জন্যই আমি এখানে এসেছি । কপালিয়া ব্রীজ সংলগ্ন হরি নদীতে খনন কাজ ঠিকমতো হচ্ছে কিনা একথা বলে উপদেষ্টা বলেন প্রয়োজনে কাজটি দেখতে আমি আবারও এখানে আসবো ।

এবার যেন আমরা স্থায়ী সমাধানের দিকে যাই সেটাই হবে আমাদের উদ্দেশ্য একথা উল্লেখ করে উপদেষ্টা বলেন প্রয়োজনে আমাদের কর্মপরিকল্পনা নিয়ে সবার সাথে বসবো। আমার কাছে দশ হাজার মানুষের চাইতে দশ লক্ষ মানুষের জীবন-জীবিকার গুরুত্ব অনেক বেশী এবং অবশ্যই একাজটা আমাদের করতে হবে।
সবশেষে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আপনাদের এ সমস্যার যদি একটা সমাধান আমার হাত দিয়ে হয় আমি মনে করি এটাই হচ্ছে আমার জীবনের একটা বড় পাওয়া। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এ সমস্যার যেন স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়।

আমার সময়কালে স্থায়ী সমস্যা সমাধানের যাত্রা যে শুরু হয়েছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন একথা বলে উপদেষ্টা বলেন এ সমস্যার সমাধান অবশ্যই করতে হবে এবং এর সমাধানের যাত্রা আমরা শুরু করে যাবো ইনশাআল্লাহ।
পরে মনিরামপুরের ২১ ভেন্ট রেগুলেটর পরিদর্শন শেষে বিকেল ৫:০০টায় যশোর সার্কিট হাউজ সভাকক্ষে স্থানীয় সুধিজন,শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে যশোর জেলার ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সভায় সবার কথা শুনে উপদেষ্টা আবারও ভবদহের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিদর্শনকালে ও মতবিনিময় সভায় উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুইয়া, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, যশোরের জেলা প্রশাসক(ডিসি) মোঃ আজাহারুল ইসলাম, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী,জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্ধতন কর্মকর্তাবৃন্দ। সার্কিট হাউজ সভাকক্ষে মতবিনিময় সভায় স্থানীয় পক্ষে সিন্দুলী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং সমাজসেবক ইকবাল কবির জাহিদ ও সমাজকর্মী রণজিৎ, মতিউর রহমান ফরাজি, ফারুক হোসেন এবং সমাজসেবক রনজিত জলাবদ্ধতা নিয়ে বক্তৃতা করেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930