• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেধাবীদের মেলবন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৫
মেধাবীদের মেলবন্ধন অনুষ্ঠিত


আজ ১২ মে, ২০২৫ খ্রি. রোজ সোমবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠানের এসএসসি ২০২২ ব্যাচের তিন জন কৃতি
শিক্ষার্থী প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মো. আফিফ ছিদ্দিকী ও আল শাহরিয়ার ইসলাম শিহাব চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছে। একই ব্যাচের মেধাবী শিক্ষার্থী তাহছিনা মোকাররম জেরিন কক্সবাজার মেডিকেল কলেজে ভর্ডি হয়েছে। তাদের এ পথ চলার অভিজ্ঞতা আমাদের বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে – এ প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ, এইসি মহোদয় মেধাবী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে ভবিষ্যতে তারা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখাবে – এ আশাবাদ ব্যক্ত করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930