• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ, আফ্রিদি বললেন বিশ্ব ক্রিকেটের জন্য লজ্জা

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ, আফ্রিদি বললেন বিশ্ব ক্রিকেটের জন্য লজ্জা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।শহিদ আফ্রিদি মনে করেন, মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির কারণে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্য লজ্জাজনক ঘটনা।

গত মাসে নিরাপত্তার অজুহাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজ ছাড়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে অংশ নেবে না এবং আইসিসির কাছে বিকল্প ভেন্যু চাওয়া হবে।

শহীদ আফ্রিদি বলেন, “বাংলাদেশ যে পদক্ষেপ নিয়েছে তা সঠিক। ভারত ক্রিকেট বিশ্বে টাকার প্রভাব দেখাচ্ছে, এবং এই পরিস্থিতি তৈরি ও নিয়ন্ত্রণের ক্ষমতা তাদেরই।” তিনি আরও বলেন, আইসিসি শুধু ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। তাই তাদের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।

সাবেক এই অধিনায়ক উল্লেখ করেন, ক্রিকেটকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে আইসিসিকে ভারতের প্রতি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে বিরত থাকতে হবে। তার মতে, এটি বিশ্ব ক্রিকেটের স্বার্থে অপরিহার্য।