• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মুন্সিগঞ্জে র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ৬৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬
মুন্সিগঞ্জে র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ৬৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে আপসহীন ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।

র‌্যাব-৩ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০৩:৪০ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৯০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়

নাম: মোঃ মনিরুল শেখ (৩৫),পিতা: ইয়ার শেখ,ঠিকানা: গ্রাম- নওয়া পাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও

প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং মামলার এজাহার সূত্রে জানা যায় যে: ধৃত মনিরুল ও তার অজ্ঞাতনামা সহযোগীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মাদকপ্রবণ এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে আসছিল। তারা এসব অবৈধ মাদক নিজ হেফাজতে রেখে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছিল।

আসামির এই কর্মকাণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(গ)/৩৮/৪১ ধারার পরিপন্থী।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930