• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিরপুরে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার পরিবারের পাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬
মিরপুরে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার পরিবারের পাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় নির্মম ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাতে মাননীয় প্রধানমন্ত্রী পল্লবীতে নিহত রামিসার বাসায় যান। তিনি শোকবিহ্বল বাবা-মা ও পরিবারের সদস্যদের বুকে টেনে নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “রামিসার সাথে যা ঘটেছে তা অত্যন্ত বর্বরোচিত এবং নির্মম। এই অবর্ণনীয় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই জঘন্য অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031