• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মা দিবসে টগুমগুর নানা আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৬, ২০২৫
মা দিবসে টগুমগুর নানা আয়োজন

মা বোঝে সেরা, তাই মায়ের জন্য সেরাটাই—এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু নানা আয়োজনে উদ্‌যাপন করতে যাচ্ছে এবারের মা দিবস। ১৬ ও ১৭ মে, ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ মা দিবস মেলা। এই দুই দিনের আয়োজনে থাকছে ৫০টিরও বেশি স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেলিব্রিটি ও এক্সপার্ট সেশন, শিশুদের জন্য প্লে-জোন, ফুডকোর্টসহ পরিবারের সব সদস্যের উপযোগী নানা আয়োজন। থাকবে র‍্যাফেল ড্র, গিফট হ্যাম্পার এবং আকর্ষণীয় সব পুরস্কার।
টগুমগু অ্যাপ ডাউনলোড করলেই মেলায় এন্ট্রি টিকিট ফ্রি পাওয়া যাবে।মা দিবস উপলক্ষে টগুমগু আয়োজন করেছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন এবং পুরস্কার জেতার সুযোগ পাবেন। নির্বাচিত ৫০ জন কুইজ বিজয়ী পরিবারসহ আমন্ত্রিত হবেন ১৬ মে আয়োজিত গালা অনুষ্ঠানে। এছাড়া এই ইভেন্টের নির্বাচিত ১০ জন মেগা বিজয়ী পাবেন আকর্ষণীয় পুরস্কার।
অতিরিক্ত ৫০ জন বিজয়ীর বাসায় পৌঁছে যাবে টগুমগুর পক্ষ থেকে বিশেষ উপহার।মা দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে টগুমগু আয়োজন করছে বিশেষ ফেসবুক লাইভ সেশন, যেখানে বিশেষজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ পুষ্টিবিদ ও প্যারেন্টিং এক্সপার্টরা মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও ফিটনেস–বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন।
টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, “মায়েরা পরম মমতা ও অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে সন্তানদের বড় করে তোলেন। মা দিবস উপলক্ষে আমাদের এ আয়োজনের মাধ্যমে আমরা তাঁদের সম্মানিত করতে চাই।”
টগুমগুর মা দিবসের আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে নিউট্রিশন পার্টনার শক্তি+
,ফিনান্সিয়াল ওয়েল–বিইং পার্টনার আইডিএলসি, লার্নিং পার্টনার গুফি, ক্রিয়েটিভ পার্টনার কিডস টাইম, গিফট পার্টনার সেবা এক্সওয়াইজেড, বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট ও শৈশব, প্লে-জোন পার্টনার বাবুল্যান্ডউল্লেখ্য, টগুমগু দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ ও প্ল্যাটফর্ম, যা শিশুদের বয়সভিত্তিক তথ্য, গাইডলাইন ও সেবা একত্রে প্রদান করে থাকে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930