• ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম পিএসসি, জি, (অব:) এর সঙ্গে আজ বৃহস্পতিবার (০৯-০৪-২০২৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার H.E. Sarah Cooke সৌজন্য সাক্ষাৎ করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া, উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক অটুট রাখার বিষয়েও আলোচনা হয়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930