• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় এমসিসিআই) এর গভীর শোকবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় এমসিসিআই) এর গভীর শোকবার্তা

মেট্রোপলিট্যান চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রী, ঢাকা (এমসিসিআই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। এই ঘটনায় একজন তরুণ ও নিবেদিতপ্রাণ পাইলট এবং কোমলমতি শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জন মানুষ তাদের অমূল্য জীবন হারিয়েছে।। যদিও উক্ত সংঘটিত দুর্ঘটনায় হতাহতদের কোনোরূপ নিয়ন্ত্রণ ছিল না।

। এটি একটি জাতীয় শোকের মুহূর্ত। সম্ভাবনাময় অসংখ্য শিশু-তরুণের প্রাণহানি হৃদয়বিদারক ও একই সঙ্গে গভীরভাবে । অস্বস্তিকর। এমসিসিআই ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং | গভীর শোক প্রকাশ করছে। এমসিসিআই আহতদের প্রতিও সমবেদনা জানাচ্ছে, সেই সাথে তাদের দ্রুত ও সম্পূর্ণ। সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছে।

আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বাংলাদেশ বিমান বাহিনী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা আশা করছি যে, জাতীয়ভাবে পালনকৃত এই সহানুভূতির বহিঃপ্রকাশ শোকগ্রস্তদের কিছুটা হলেও সান্ত্বনা দেবে, যদিও এই ধরনের শোক প্রকাশ যথেষ্ট নয়।।

এমসিসিআই দেশের সকল মানুষের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরী করতে সরকার ও অন্যান্য সকল অংশীজনদের সাথে গঠনমূলক কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। এইরকম সময় ঐক্য ও সহানুভূতির মাধ্যমে আমাদেরকে আরো দায়িত্বশীল ও সংকল্পক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা আশা করছি।

আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের স্মৃতি মানবতা, সতর্কতা ও সম্মিলিত দায়বদ্ধতার মূল্যবোধ সমুন্নত রাখতে আমাদের অনুপ্রাণিত করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। আমীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930