• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ।

বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ আগস্ট ২০২৫ তারিখ বুধবার দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি করে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930