• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬
মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় এর সঙ্গে সোৃমবার ৫ অক্টোবর,বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
মতবিনিময়কালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন বিষয়, অধিকার, উন্নয়ন ও কল্যাণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে, গতকাল সংগঠনটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি মহোদয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31