• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার রাত ১২টা ১ মিনিটে তিনি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে, সৃষ্টি হয় শোক ও ভাবগাম্ভীর্যের পরিবেশ।

এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশপাশের এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930