• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক

বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শোকবার্তায় তিনি বলেন, “ভাষাসৈনিক আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের সাহসী যোদ্ধা। তাঁর অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল (২ অক্টোবর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ রফিক মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930