• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিসিআই এর আয়োজনে “AI for Finance and Digital Financial Literacy” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
বিসিআই এর আয়োজনে “AI for Finance and Digital Financial Literacy” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শনিবার ৩১ জানুয়ারি সকাল ১০.৩০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর আয়োজনে বিসিআই বোর্ডরুমে “AI for Finance and Digital Financial Literacy”  শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), আলোচক/ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইমদাদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট), নেটকম লার্নিং বাংলাদেশ ও  জনাব সঞ্জয় পাল, সিনিয়র ম্যানেজার, এসএমই ব্যাংকিং এন্ড হেড অব ফিন্যান্সিয়াল লিটারেসি উইং, সীমান্ত ব্যাংক পিএলসি। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী উপস্থিত ছিলেন।  

বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিন, এনডিসি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন বর্তমানে বিশ্বে ৬৩% প্রতিষ্ঠান AI for Finance এর ব্যবহার শুরু করেছে এবং আগামী ৩ বছরের মধ্যে তা ৮৪% এ দাড়াবে বলে ধারনা করা হচ্ছে।

বিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী উপস্থিত প্রশিক্ষনার্থীদের স্বাগত জানান এবং নিজেকে আগামীর বিশ্বের জন্য প্রস্তুত করে তোলার জন্য আহবান জানান।

জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), সভাপতি, বিসিআই বলেন, Artificial Intelligence (AI) বিষয়টি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) শুধু প্রযুক্তি খাতেই নয়, আর্থিক ব্যবস্থাপনা, ব্যবসা পরিচালনা এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে হলে আমাদের উদ্যোক্তা, ব্যবস্থাপক এবং তরুণ পেশাজীবীদের ডিজিটাল আর্থিক জ্ঞান ও AI ভিত্তিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। Financial Literacy এখন আর শুধু হিসাব জানা নয় বরং নিরাপদ ডিজিটাল লেনদেন, ডেটা ট্রাকিং, ঝুঁকি বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা গড়ে তোলা। তিনি আরও বলেন, বিসিআই সবসময়ই শিল্পখাতের সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তি অভিযোজনের পক্ষে কাজ করে আসছে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আমাদের সদস্য প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে বলে আমি বিশ্বাস করি।

কর্মশালার দ্বিতীয় ভাগে “AI for Finance and Digital Financial Literacy”  এর উপর আলোচক জনাব মোঃ ইমদাদুল ইসলাম ও জনাব সঞ্জয় পাল ২টি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ১ম সেশনে আলোচক AI কিভাবে প্রতিষ্ঠানের Financial Operations এ নির্ভুলভাবে কাজ করতে সহায়তা করে তা তুলে ধরেন এবং বাস্তবভিত্তিক Example তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের প্রতিটি বিষয় সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন। অপরদিকে ২য় সেশনে আলোচক Digital Financial Literacy বিষয়ে অংশগ্রহণকারীদের  ধারণা দেন। বর্তমানে Digital Financial Literacy আমাদের ব্যক্তিগত কাজ, ক্ষুদ্র ব্যবসা এবং সকল ব্যবসার কাজের জন্য নিজে জানা ও অন্যদের জানানো খুবই আবশ্যক।  

কর্মশালার শেষ ভাগে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক গ্রহণ করা হয় এবং সকলের নিকট আনুষ্ঠানিকভাবে  সার্টিফিকেট বিতরন করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930