• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো: আলী (৪৮) ও মো: ইব্রাহীম (১৯) ।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়েরবাগ এলাকার জোড়াখাম্বার সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ১১:০০ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো: আলী ও মো: ইব্রাহীমকে গ্রেফতার করে ডিবির টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন জেলা থেকে কমদামে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930